সর্বশেষ

রেল দুর্ঘটনা

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামের বেসরকারি এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বস্তি-সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুনা লায়লা নীলফামারীর সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমির বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রী তাহমিনার

জামালপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু

জামালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার নির্মম মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে নাটোরের ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরের লোকমানপুর ও রাজশাহীর আড়ানীর মধ্যবর্তী স্থানে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। আজ সকালে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আব্দুলপুর জংশন ও রাজশাহী স্টেশনে কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত তরুণীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।